1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

পিরোজপুরে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
পিরোজপুর সরকারি মহিলা কলেজে সমকাল ও বিএফএফ-এর যৌথ উদ্যোগে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ আয়োজনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নতুন প্রজন্মকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে পিরোজপুর সরকারি মহিলা কলেজে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সমকাল ও বিএফএফ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, বিএফএফ-এর নির্বাহী পরিচালক সাজ্জাদ রহমান চৌধুরী ও গ্রীন ফোর্স সভাপতি মইনুল হাসান মুন্না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ পিরোজপুরের সভাপতি সহযোগী অধ্যাপক একেএম মাহাবুবুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য কে এম মনিরুল আলম সেলিম। এছাড়া বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদার, দৈনিক সমকাল জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু ও সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক পারভেজ আকন।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আলোচনার বিষয় ছিল পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি, সামাজিক দৃষ্টিভঙ্গি নারীদের বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে রাখছে, শিক্ষক নয়, শিক্ষা ব্যবস্থার ত্রুটির কারণে বিজ্ঞানে শিক্ষার্থী কমছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার আন্তরিক নয়।

সেমিফাইনালে আলোচিত হয় ইন্টারনেটের অপব্যবহার শিক্ষার্থীদের বিপথগামী করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম পাঠ্যবই বিমুখ করছে। ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় পলিথিন ব্যবহার বন্ধে আইন নয়, সচেতনতা বেশি জরুরি।

অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো: পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি, পুকুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ইন্দুরকানি মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়। প্রতিটি প্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষক, অভিভাবক ও অতিথিরা বলেন, জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট