1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নেছারাবাদে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, আহত বাবা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের নেছারাবাদে আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার বাবা হারুন-অর-রশিদ। বিদ্যুৎ অফিসে ফোন করেও সাড়া না মেলায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা।

পিরোজপুরের নেছারাবাদে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুন নেভাতে গিয়ে মো. রনি (২৬) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা মো. হারুন-অর-রশিদ (৫০)।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সোহাগদল ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রনি পেশায় একজন রেন্ট-এ-কার চালক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতের চাচাতো ভাই মো. রাজু জানান, “রাত সাড়ে ৮টার দিকে ঘরের পাশে বাঁশবাগানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। রনি ও তার পরিবার দ্রুত নেছারাবাদ বিদ্যুৎ অফিসে ফোন করলেও কেউ রিসিভ করেননি। একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “কিছুক্ষণ পর এলাকায় বিদ্যুৎ চলে গেলে রনি ও তার বাবা আগুন ধরা বাঁশটি কাটতে যান। এ সময় হঠাৎ বিদ্যুৎ ফিরে এলে তারা দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা হারুন-অর-রশিদ প্রাণে বেঁচে গেলেও ছেলে রনি ঘটনাস্থলেই মারা যান।”

পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. লিমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।”

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বিদ্যুৎ অফিসের এজিএম চন্দ্রশেখর গাইন বলেন, “আমাদের সঙ্গে কথা না বলেই আগুন নেভাতে গিয়ে বাঁশ কাটতে যাওয়া ঠিক হয়নি। হয়তো অন্য এলাকায় শাটডাউন দেওয়ার পর কাজ শেষে আমরা লাইন চালু করেছি। ওই পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়নি।”

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট