1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

মঠবাড়িয়ায় শহীদুল আলমের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে বিশিষ্ট ফটোসাংবাদিক শহীদুল আলমের আটকের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা তাঁর নিঃশর্ত মুক্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

বিশিষ্ট ফটোসাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে আটকের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টায় মঠবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে “মঠবাড়িয়ার সর্বস্তরের জনগণ” ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়।
স্থানীয় তরুণ সমাজকর্মী আব্দুল্লাহ আল অভির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, “শহীদুল আলম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ফটোসাংবাদিক। সাংবাদিকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে তাঁর আটক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত এর কঠোর প্রতিবাদ জানানো।”

তারা আরও বলেন, শহীদুল আলমের অবিলম্বে নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে, পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন।

সমাবেশে সভাপতিত্ব করেন হাতেম হালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন।
বক্তব্য রাখেন সোহেল ইসলাম, তাজ নাইম, জসিম উদ্দিন, সারমিন সুলতানা, মিরাজ, রিমন, নাবিলা ও সাইফুল ইসলাম প্রমুখ।

শেষে অংশগ্রহণকারীরা ইসরায়েলের আগ্রাসন ও শহীদুল আলমের অন্যায় আটকের বিরুদ্ধে বিক্ষোভ স্লোগান দেন।
পরে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট