1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে ভাতিজার দায়ের কোপে চাচা গুরুতর আহত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচা ধীরেন্দ্র নাথ বৌদ্ধ গুরুতর আহত হয়েছেন। পুলিশ বলছে, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচা গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, আহত ধীরেন্দ্র নাথ বৌদ্ধ (৫০) নিজের জমির ভেতরে সুপারি পাড়ছিলেন। এ সময় একই এলাকার হরোলাল বৌদ্ধের ছেলে ও তার ভাতিজা সোহাগ বৌদ্ধ এসে গাছ নিজেদের দাবি করে সুপারি পাড়তে নিষেধ করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে সোহাগ হাতে থাকা দা দিয়ে ধীরেন্দ্র নাথকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।

পরে স্থানীয়রা গুরুতর আহত ধীরেন্দ্র নাথকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহত ধীরেন্দ্র নাথ বৌদ্ধ জানান, “আমি আমার জমির ভেতর সুপারি পাড়ছিলাম। হঠাৎ ভাতিজা এসে গাছ নিজেদের দাবি করে বাধা দেয় এবং একপর্যায়ে দা দিয়ে আমাকে উপর্যুপরি কোপায়।”

অভিযুক্ত সোহাগ বৌদ্ধের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করে কথা না বলে কেটে দেন।

এ বিষয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, স্থানীয়রা দ্রুত দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট