1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

নেছারাবাদে দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টার আকস্মিক পরিদর্শন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের নেছারাবাদে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি ত্রাণ কার্যক্রমে দেশীয় নৌকার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আকস্মিক পরিদর্শনে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাঠপর্যায়ের পরিস্থিতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি নেছারাবাদের ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকারহাট খ্যাত আটঘর বাজারে যান। বন্যা পরিস্থিতিতে দুর্গতদের কাছে পৌঁছানোর অন্যতম প্রধান বাহন নৌকার সহজলভ্যতা যাচাই ও স্থানীয়ভাবে নৌকা সংগ্রহের উৎস নির্ধারণই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের ডিজি রেজওয়ানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সহকারী জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “দুর্যোগকালীন সময়ে দেশের মানুষকে রক্ষার ক্ষেত্রে দেশীয় নৌকার গুরুত্ব অপরিসীম। তাই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহারের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আগের সরকারগুলো বিপুল অর্থ ব্যয়ে বিদেশি নৌকা আমদানি করলেও, আমরা দেশীয় কারিগরদের তৈরি নৌকাই ব্যবহার করবো— এতে যেমন দেশের অর্থ সাশ্রয় হবে, তেমনি স্থানীয় শিল্পও টিকে থাকবে।”

সফর শেষে তিনি আটঘর বাজারের কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট