1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মানবতার সেবায় কাহারোলের ইউএনও মোকলেদা খাতুন মীম

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
দিনাজপুরের কাহারোল উপজেলার ইউএনও মোকলেদা খাতুন মীম মানবতার সেবায় অনন্য ভূমিকা রাখছেন। দৃষ্টি প্রতিবন্ধী দম্পতির জন্য ঘর নির্মাণে সহায়তা দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

দিনাজপুরের কাহারোল উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম আবারও প্রমাণ করেছেন, তিনি সত্যিকারের মানবতার সেবক। উপজেলার ৪নং তাড়গাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী কালু চন্দ্র রায় ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। দুইজনই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তারা জীবিকা নির্বাহের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করতেন।

দুঃখজনকভাবে, তাদের নিজের মাথা গোঁজার মতো একটি নিরাপদ আশ্রয়ও ছিল না। প্রতিদিন কষ্ট করে যা রোজগার করতেন, তা দিয়েই কোনোভাবে দিন কাটতো, কিন্তু রাতে ঘুমানোর জন্য উপযুক্ত জায়গা ছিল না।

এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মোতালেব সরকার-কে সঙ্গে নিয়ে কালু চন্দ্র রায়ের বাড়িতে ছুটে যান।

তাদের বাস্তব পরিস্থিতি পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণের জন্য ৩ ব্যান্ড ঢেউটিন ও ৯ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

স্থানীয়রা বলেন, ইউএনও মোকলেদা খাতুন মীম শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেন না, তিনি মানবতার কল্যাণে আন্তরিকভাবে কাজ করছেন। তার এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সরকারি প্রশাসনের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট