1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে ইন্দুরকানীতে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে পিরোজপুরের ইন্দুরকানীতে উদযাপিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫। র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হয়।

“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে ইন্দুরকানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে হাত ধোয়ার সঠিক নিয়ম নিয়ে প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শিমুল বড়াল।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহবুব, মাধ্যমিক শিক্ষা দপ্তরের পরিদর্শক অশোক রায়, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির মান্নু, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “হাত ধোয়া একটি সাধারণ অভ্যাস হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি। সঠিক ও নিয়মিতভাবে হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। প্রতিটি মানুষ যদি নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হয়, তাহলে আমরা বহু রোগ থেকে মুক্ত থাকতে পারবো।”

তিনি আরও বলেন, “বিশ্ব হাত ধোয়া দিবস শুধুমাত্র একটি প্রতীকী দিন নয়, এটি আমাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ উদ্দীপনা। আমরা যদি নিজেরা সচেতন হই এবং পরিবারকেও সচেতন রাখি, তাহলে স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্ভব।”

এছাড়াও বক্তারা বলেন, সঠিকভাবে হাত ধোয়া শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের জন্যই অত্যন্ত জরুরি। এ অভ্যাস গড়ে তুলতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট