1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

মঠবাড়িয়ায় সাবেক যুবদল নেতা বেল্লাল চাঁদাবাজি মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক পৌর যুবদল নেতা বেল্লালকে চাঁদাবাজি ও মারামারির অভিযোগে র‍্যাব-৮ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক পৌর যুবদল নেতা বেল্লাল হোসেন (৪২)-কে চাঁদাবাজি ও মারামারির অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব-৮। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। পরে রাতে তাকে মঠবাড়িয়া থানায় সোপর্দ করা হয়।

আটক বেল্লাল পৌরসভার ৩নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের পুত্র ও মঠবাড়িয়া পৌর যুবদলের সাবেক (বহিষ্কৃত) সদস্য। তিনি চাঁদাবাজি, মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলার আসামি।

সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বেল্লাল মঠবাড়িয়ার বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মব সৃষ্টি করে আতঙ্ক তৈরি করেন। গত ৩ সেপ্টেম্বর মঠবাড়িয়া পৌর এলাকার একটি হোটেলে চাঁদা দাবি ও মারামারির ঘটনায় হোটেল মালিক সুমি বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় বেল্লালসহ ১৪ জনকে আসামি করা হয়।

ঘটনার পরপরই তাকে পিরোজপুর জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া তুষখালী গ্রামের শফিকুল ইসলাম কর্তৃক দায়ের করা একটি চাঁদাবাজি মামলার প্রধান আসামি বেল্লাল। পূর্ব রাজপাড়া গ্রামের সেলিম হাওলাদার কর্তৃক জেলা এসপি বরাবর দায়েরকৃত অপর একটি অভিযোগেও তার নাম রয়েছে। তার বিরুদ্ধে মোবাইল ছিনতাই ও চুরির অভিযোগও রয়েছে।

র‍্যাব ও পুলিশ জানায়, বেল্লালের সহযোগী ও চোরচক্রের সক্রিয় সদস্য খালিদ ইমনসহ অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “বেল্লালকে পৃথক দুটি চাঁদাবাজি মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট