1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান, ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৫০ হাজার টাকা।

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামের একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম।

অভিযান চলাকালে সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযানের বিষয়টি নিশ্চিত করে লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী দেশব্যাপী অভিযান চলছে। এ উদ্যোগের অংশ হিসেবে নৌবাহিনীর দল শনিবার পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এ বছরও সরকার ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ ব্যবস্থাপনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে অবৈধ জাল ব্যবহার বন্ধ করা ও মাছের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখা।”

তিনি আরও জানান, নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা কুশিয়ারা বরগুনা, পিরোজপুর ও আশপাশের নদ-নদীতে টানা অভিযান পরিচালনা করছে, যা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, নৌবাহিনীর এমন অভিযান নদীতে অবৈধ জাল ব্যবহারের প্রবণতা কমাবে এবং ভবিষ্যতে মা ইলিশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট