1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

শিক্ষকদের দাবি না মানলে ভয়াবহ পরিণতি হবে: ডাকসু ভিপি সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
শিক্ষকদের দাবি পূরণ না হলে ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শহীদ মিনারে অনশনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না, সময় থাকতে সরকারকে উদ্যোগ নিতে হবে।

শিক্ষকদের দাবি পূরণ না হলে সরকারের ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম। তিনি বলেন, “আপনারা শিক্ষকদের ওপর জুলুম করবেন না, আগুন নিয়ে খেলবেন না। এমন উত্তাল ঝড় উঠবে যা সরকার বইতে পারবে না।”

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় শহীদ মিনারে অনশনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছিলেন যে, ডাকসু ভিপি সাদিক কায়েম শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে যোগ দেবেন।

নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যায় তিনি শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, “আমরা টানা আট দিন ধরে আন্দোলন করছি, কিন্তু এখনও পর্যন্ত আন্তর্বর্তীকালীন সরকারের কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অনেকে নিজেও শিক্ষক, অথচ তারা শিক্ষকদের বঞ্চনা অনুভব করতে পারছেন না। যদি তারা তা না পারেন, তবে তাদের এই পদে থাকার নৈতিক অধিকার নেই।”

ডাকসু ভিপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা আশা করি, সরকারের উপদেষ্টারা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের সঙ্গে বসে এই ন্যায্য দাবিগুলোর ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।”

তিনি সতর্ক করে বলেন, “যদি এই দাবি দ্রুত পূরণ না হয়, তবে আন্দোলন আরও তীব্র হবে, যা কোনোভাবেই ঠেকানো যাবে না। আগুন নিয়ে খেলবেন না।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “শহীদ আবু সাইদের উত্তরসূরি হিসেবে আমরা আপনাদের সঙ্গে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে এই আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ সংহতি ঘোষণা করছি। বিজয় আসবেই, ইনশাল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট