1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫টি দোকান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ মিনিট সময় লাগে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫ লাখ টাকা।

পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের কয়েকটি দোকানে। স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে একটি মুদি মনোহরির দোকান, একটি স্বর্ণের দোকান, একটি পোল্ট্রি ফিডের দোকান এবং একটি ফার্নিচারের দোকানসহ মোট পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সবাই ঘুমিয়ে থাকার সময় হঠাৎ আগুনের শিখা দেখা গেলে বাজারজুড়ে চিৎকার শুরু হয়। স্থানীয়রা প্রাণপণ চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি দোকান বাঁচানো সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ও ওয়্যার হাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে। অনেকে জীবনের সব সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা। এলাকাবাসী দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন।

রানীপুর বাজারের এই অগ্নিকাণ্ড আবারও মনে করিয়ে দিল, শীত মৌসুমের আগেই বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা কতটা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট