1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নেছারাবাদের বিতর্কিত ইউপি সদস্য সোহাগ মৃধা গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের নেছারাবাদে বিতর্কিত ইউপি সদস্য ও বলদিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক প্রভাব, অনিয়ম ও মামলার অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিলেন।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের বিতর্কিত ইউপি সদস্য মো. সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর ইউনিয়নের রাজবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি মারামারির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মৃধা একসময় বিএনপি পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। পরে আওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসামূলক বক্তব্য দিয়ে তিনি আবারও আলোচনায় আসেন। এরপর আওয়ামী লীগ পরিচয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকায় বিভিন্ন অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগের মুখে পড়েন।

তার চাচা মো. জাহাঙ্গীর হোসেন অভিযোগ করে বলেন, “সোহাগ মৃধা খুবই খারাপ মানুষ। সম্পত্তির ওয়ারিশ বঞ্চিত করতে আমাকে ও তার ছোট ভাইকে মিথ্যা মামলায় জড়িয়েছে। এমনকি নিজের ঘরে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে।”

ওসি বনি আমিন বলেন, “তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বর্তমানে মারামারির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনে অন্যান্য অভিযোগও তদন্ত করা হবে।”

গত ২২ অক্টোবর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় সোহাগ মৃধা বলেন, “আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী।”
এই বক্তব্যটি “আমি বিএনপি করি, তবে শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট