1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের সংবাদ সম্মেলন: বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
পিরোজপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে “বৈষম্য, দুর্নীতি ও অন্যায়”-এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি মইনুল আহসান মুন্না লিখিত বক্তব্যে এডিবি বরাদ্দের বৈষম্যের তীব্র প্রতিবাদ জানান।

পিরোজপুরে “বৈষম্য, দুর্নীতি ও অন্যায়”-এর বিরুদ্ধে গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনিক ও উন্নয়নমূলক বৈষম্যের কঠোর প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে গ্রীন ফোর্স বাংলাদেশের পিরোজপুর জেলা সভাপতি মইনুল আহসান মুন্না লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আফজাল হুসাইন লাভলু ও মো. শাহাদাত হোসেন, যুগ্ম সম্পাদক মো. নুরউদ্দিন ও তানিয়া রহমান, অর্থ সম্পাদক আব্দুল আলীম খান, প্রচার সম্পাদক হাছিবুর রহমান, দপ্তর সম্পাদক অদিতি মন্ডল প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন খালিদ আবু, খেলাফত হোসেন খসরু ও কবির হোসাইন। তারা জেলার উন্নয়ন বরাদ্দে বৈষম্য ও প্রশাসনিক স্বচ্ছতার অভাবের বিষয়ে প্রশ্ন তোলেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, পিরোজপুর জেলায় এডিবি বরাদ্দ বাংলাদেশের সব জেলার মধ্যে সর্বনিম্ন—মাত্র ১৩ কোটি টাকা, যা চরম বৈষম্যের উদাহরণ। তারা বলেন, “পিরোজপুরের মানুষ বারবার অবহেলিত হচ্ছে। লুটপাটকারী হোতাদের মুখোশ উন্মোচন করে তাদের আইনের আওতায় আনতে হবে।”

গ্রীন ফোর্স বাংলাদেশের নেতারা আরও জানান, দেশের উন্নয়ন কাঠামোতে ন্যায়সংগত বরাদ্দ নিশ্চিত না হলে জেলা পর্যায়ে বৈষম্য আরও বাড়বে। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানান, পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে।

সংবাদ সম্মেলনের শেষে সংগঠনটির পক্ষ থেকে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে একযোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট