1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

নাজিরপুরে চুরির অপবাদে যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের নাজিরপুরে চুরির অপবাদে সাজ্জাদ শেখ নামে এক যুবককে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামে চুরির অপবাদে সাজ্জাদ শেখ (২৪) নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত সাজ্জাদ স্থানীয় হাসান শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সাজ্জাদের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিকেলে ওই যুবকেরা “চোর চোর” বলে চিৎকার করতে করতে সাজ্জাদকে ধাওয়া করে এবং প্রকাশ্যে নির্মমভাবে মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত সাজ্জাদকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত সাজ্জাদের পিতা হাসান শেখ বলেন, “চুল কাটার সিরিয়াল নিয়ে প্রথমে সামান্য ঝগড়া হয়েছিল। কিন্তু বিকেলে বাহালী আনসারের ছেলে ইয়াসিনসহ আরও ৮-১০ জন যুবক আমার ছেলেকে চোর সাজিয়ে মারধর করে। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।”

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা কায়সার জানান, “শনিবার রাত ১০টার দিকে মারধরের শিকার সাজ্জাদকে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা চলছে, বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো।”

এ ঘটনায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা শেখ হেলাল উদ্দীন বলেন, “এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, অপরাধ প্রমাণ ছাড়াই মানুষকে প্রকাশ্যে মারধর করা আইনের চরম লঙ্ঘন, যা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট