1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ভারতের ৫৪ নাগরিককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যের ৫৪ নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ‘ডানকি রুট’ ব্যবহার করে তারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানায় পুলিশ।

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ভারতের হরিয়ানা রাজ্যের ৫৪ জন নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার (২৬ অক্টোবর) দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল–৩–এ তাদের বহনকারী ওএই–৪৭৬৭ ফ্লাইটটি অবতরণ করে।

ভারতীয় পুলিশ জানায়, ফেরত পাঠানো এসব তরুণ যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় কুখ্যাত ‘ডানকি রুট’ ব্যবহার করেছিলেন। দালালচক্রগুলো এই রুটের মাধ্যমে ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ঘুরিয়ে অভিবাসীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায়।

ফেরত আসা ৫৪ জনের মধ্যে ১৬ জন করনাল জেলার, ১৫ জন কাইথালের, পাঁচজন আম্বালার, চারজন যমুনানগরের, চারজন কুরুক্ষেত্রের, তিনজন জিন্দের, দুজন সোনিপাতের এবং একজন করে পঞ্চকুলা, পানিপথ, রোহতক ও ফতেহাবাদ জেলার বাসিন্দা।

করনাল জেলার উপপুলিশ সুপার (ডিএসপি) সন্দীপ কুমার বলেন, “যুক্তরাষ্ট্র থেকে আরও কয়েকজন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে অধিকাংশই হরিয়ানার বাসিন্দা। তারা ডানকি রুট ব্যবহার করে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। বর্তমানে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো দালালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে। কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্তে বেরিয়ে আসবে।

এনডিটিভি জানিয়েছে, ফেরত আসা ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছে। এতে অবৈধভাবে প্রবেশকারীদের ফেরত পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যুক্তরাষ্ট্রের আইনে বলা হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া দেশে অবস্থানকারীরা বা অভিবাসন আইন লঙ্ঘনকারীরা সবাই ফেরতের আওতায় পড়বেন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১৫ হাজার ৭৫৬ ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০১৯ সালে সর্বাধিক ২ হাজার ৪২ জন এবং ২০২০ সালে ১ হাজার ৮৮৯ জন ফেরত যান।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে বসবাস করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট