1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

বাংলাদেশে পাকিস্তানের তেলমন্ত্রীর সফর, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে আলোচনা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ সফররত পাকিস্তানের তেলমন্ত্রী আলী পারভেজ মালিক সচিবালয়ে উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশে সফররত পাকিস্তানের তেলমন্ত্রী আলী পারভেজ মালিক আজ (রোববার) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য, টেক্সটাইল ও পাট এবং সিভিল অ্যাভিয়েশন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া বিদ্যমান বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি ও নতুন বিনিয়োগ ক্ষেত্র চিহ্নিত করার উপায় নিয়েও আলোচনা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এখন সময় এসেছে সেই বন্ধনকে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও সমানভাবে উন্নত করার।” তিনি আরও উল্লেখ করেন, দেড় দশকেরও বেশি সময় স্থবির থাকার পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) পুনরায় চালু করা হয়েছে, যা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

তিনি বলেন, দুই দেশের বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করা ও পারস্পরিক বাণিজ্য সুবিধা বাড়ানো সময়ের দাবি।

অন্যদিকে পাকিস্তানের তেলমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা উন্নত বাণিজ্য সহযোগিতার মাধ্যমে এই সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চাই।”

সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট