1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে এসডিএফের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তারা অংশ নিয়ে উন্নয়ন, কর্মসংস্থান ও সমাজ পরিবর্তনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

পিরোজপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে গ্রাহক সেবা পক্ষ উদযাপন করতে এক বর্ণাঢ্য যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে পিরোজপুর জেলা শহরের এনজেডিসিএস ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করে এসডিএফ বরিশাল আঞ্চলিক অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর জেলা ব্যবস্থাপক ড. অসীম কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুল হাই মল্লিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিএফ জেলা কর্মকর্তা (যুব কর্মসংস্থান) ফজিয়া জিয়াসমিন, জেলা কর্মকর্তা (অর্থ ও প্রশাসন) মো. কামাল হোসেন, জেলা কর্মকর্তা (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. দিশারী মন্ডল, ক্লাস্টার অফিসার মো. জহির মাহমুদ খান, ব্রাক এসডিপি প্রকল্পের (পিও) রেশমা খাতুন এবং ক্লাস্টার ফেসিলিটেটর মেজবাউদ্দিন মিরাজ প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসডিএফ জেলা কর্মকর্তা (আইসিবি) মেজবাউর রহমান। তরুণ উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা তরুণ সমাজের সম্ভাবনা ও তাদের নেতৃত্বগুণের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মই দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও সামাজিক পরিবর্তনের মূল চালিকাশক্তি। সঠিক দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা পেলে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ উদ্যোক্তারা তাদের সফলতার গল্প, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন।

অনুষ্ঠান শেষে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে স্থানীয় তরুণদের নিয়ে একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্বও অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট