1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিয়ে রোধ ও সঞ্চয় সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিআরডিবির আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতা বৃদ্ধিতে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

“বাল্যবিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই সচেতনতামূলক প্রশিক্ষণ।

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, এবং উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুব্রত বৈদ্য।

প্রশিক্ষণ চলাকালে কিশোরীদের বাল্যবিয়ের ক্ষতিকর দিক, সঞ্চয়ের উপকারিতা, এবং আত্মনির্ভরশীলতা বিষয়ে অবহিত করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কিশোরীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যৎ জীবনের পরিকল্পনায় ইতিবাচক প্রভাব ফেলবে। আয়োজকরা বলেন, সমাজে বাল্যবিয়ে রোধ ও মেয়েদের আত্মনির্ভরতা গড়ে তুলতে এমন কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট