1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

তিন দফা দাবিতে ফের আন্দোলনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক, শিক্ষক আন্দোলন, প্রাথমিক শিক্ষা, শিক্ষা মন্ত্রণালয়, পে কমিশন, কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, শামছুদ্দীন মাসুদ, তিন দফা দাবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “শিক্ষকনেতারা গত ১৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে গেলে বলা হয় তাদের দাবি পে কমিশনে পাঠানো হয়েছে। পরে পে কমিশনের সভায় গেলে জানানো হয় এটি তাদের এখতিয়ারভুক্ত নয়। তাই আমরা পুনরায় আন্দোলনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।”

শামছুদ্দীন মাসুদ আরও বলেন, “আমরা আগামী ৮ নভেম্বর সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করব।”

সহকারী শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে — দশম গ্রেডে বেতন প্রদান, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসন, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

এর আগে, গত ৩০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মহাসমাবেশে দেশব্যাপী শিক্ষকরা এ দাবিগুলো উত্থাপন করেন। পরবর্তীতে ১৬ অক্টোবর আমরণ অনশন কর্মসূচির ডাক দেওয়া হলে সরকারের আশ্বাসে তা স্থগিত করা হয়। তবে দাবিগুলো পূরণ না হওয়ায় এবার তারা পুনরায় রাজপথে নামার ঘোষণা দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট