1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

নভেম্বরে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
নিম্নচাপ, ঘূর্ণিঝড়

চলতি নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও সংস্থাটি জানিয়েছে।

রোববার (২ নভেম্বর) প্রকাশিত নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে।

একই সঙ্গে নভেম্বর মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমলেও তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকবে বলেও জানানো হয়েছে।

এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এতে শীতের আমেজ শুরু হলেও পুরোপুরি শীত নামতে সময় লাগবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, নভেম্বরে কয়েকটি এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যা কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলের জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট