1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
পিরোজপুরের ঐতিহ্যবাহী আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

পিরোজপুর পৌরসভার একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও মুক্তিযুদ্ধের নবম সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর উত্তম মেজর জিয়াউদ্দিন আহমেদ প্রতিষ্ঠিত আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আগত গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ পরিবেশে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাস ছিল বর্ণিল সাজে সজ্জিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি এস. এম. সাইদুল ইসলাম কিসমত, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবাইয়াত ফেরদৌস এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান মিঠু।

অনুষ্ঠানে ১১৬ জন নবীন শিক্ষার্থীকে ফুল ও বই দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আফতাবউদ্দিন কলেজ পিরোজপুরে মানসম্মত শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।” তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, “আদর্শ, নৈতিকতা ও মানবিক গুণাবলীসম্পন্ন শিক্ষা ব্যবস্থাই তোমাদেরকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলবে। প্রকৃত শিক্ষা অর্জন করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করলে তবেই শিক্ষা গ্রহণ সফল ও সার্থক হবে।”

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট