1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নেপালের হিমালয়ে তুষারধসে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৮

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
নেপাল, হিমালয়, তুষারধস, পর্বতারোহী, ইয়ালুং রি, দোলাখা জেলা, কাঠমান্ডু, আন্তর্জাতিক খবর, নেপালের দুর্ঘটনা, পর্বতারোহণ, গ্লোবাল নিউজ

নেপালের হিমালয়ের ইয়ালুং রি পর্বতে ভয়াবহ তুষারধসের ঘটনায় এক বিদেশি নাগরিকসহ তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আটজন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মাহাতো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। কাঠমান্ডুর উত্তর-পূর্বে দোলাখা জেলার ১৮ হাজার ৪৭০ ফুট উচ্চতার ইয়ালুং রি হিমাল পর্বতে এই তুষারধসের ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহত ও নিখোঁজ বিদেশিদের নাম-পরিচয় বা জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সময় সকালে তুষারধসের পর উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও স্থলপথে উদ্ধার অভিযান শুরু করেছে।

পুলিশ কর্মকর্তা মাহাতো আরও বলেন, “আহত চার পর্বতারোহীকে নিকটবর্তী একটি গ্রামে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধারকাজে স্থানীয় প্রশাসন, সেনা ও স্বেচ্ছাসেবীরা অংশ নিচ্ছেন।”

প্রসঙ্গত, ইয়ালুং রি পর্বতটি নেপালের উত্তর-পূর্বাঞ্চলের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত। প্রায় ১৮ হাজার ফুট উচ্চতার এ পর্বত বরাবরই বিপজ্জনক হিসেবে পরিচিত। সেখানে পর্বতারোহীরা প্রায়শই পাথর, বরফ ও তুষারের ঝুঁকির মুখে পড়েন।

প্রাকৃতিক দুর্যোগের এই ঘটনায় নেপালের পর্যটন ও পর্বতারোহণ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট