1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সরকারি কর্মকর্তার নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান পুলিশের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ পুলিশ

সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।

পুলিশ জানায়, সম্প্রতি দেখা গেছে— কিছু প্রতারক চক্র সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অর্থ দাবি করছে। অনেক সময় প্রতারণার উদ্দেশ্যে এসব আইডিতে মন্ত্রী, সচিব বা ঊর্ধ্বতন কর্মকর্তার ছবি ব্যবহার করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ নম্বরটিকে সত্যি বলে মনে করে।

পুলিশ সদর দপ্তর বলেছে, কোনো পরিচিত ব্যক্তির ছবি থাকা মানেই সেই নম্বরটি তার নয়। তাই এ ধরনের বার্তা পেলে কেউ যেন প্রতারকদের কথায় সাড়া না দেন।

সতর্কবার্তায় আরও বলা হয়, “বাংলাদেশ পুলিশ প্রতারক চক্রের বিরুদ্ধে সর্বোচ্চ সজাগ রয়েছে। কেউ যদি এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ সকল নাগরিককে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ফোনে অচেনা নাম্বার থেকে আসা অর্থ দাবি বা অনুদানের বার্তা উপেক্ষা করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি প্রতারণার শিকার হলে নিকটস্থ থানায় দ্রুত অভিযোগ জানাতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট