1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি ডিসেম্বরের শেষে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
ডিসেম্বরের শেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। বড়দিনের সঙ্গে মিলছে সাপ্তাহিক ছুটি।

চলতি বছরের শেষ প্রান্তে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা তিন দিনের ছুটি। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি অফিসগুলো টানা তিন দিন বন্ধ থাকবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালের সাধারণ ছুটির মধ্যে এখনো দুটি ছুটি বাকি রয়েছে। তবে নভেম্বর মাসে কোনো সরকারি ছুটি নেই। ডিসেম্বরের দুই ছুটির মধ্যে বড়দিনের সঙ্গে মিলেছে সাপ্তাহিক ছুটি, ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বছরের শেষ দিকে একটি দীর্ঘ বিশ্রাম ও পারিবারিক সময় উপভোগের সুযোগ পাবেন।

এর আগে ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবসের ছুটি ছিল, যা সাপ্তাহিক ছুটির সঙ্গে মেলেনি। তাই ডিসেম্বরের শেষে এই টানা তিন দিনের বিরতি চাকরিজীবীদের জন্য বাড়তি স্বস্তি নিয়ে আসছে।

এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা সম্প্রতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আগামী বছরে মোট ছুটি থাকবে ২৮ দিন, তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটির কারণে মূল সরকারি ছুটি কমে দাঁড়াবে ১৯ দিন।

চাকরিজীবীদের মতে, বছরের শেষ প্রান্তে এই টানা তিন দিনের ছুটি তাদের মানসিক প্রশান্তি ও পারিবারিক সময় কাটানোর দারুণ সুযোগ এনে দেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট