1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে পিরোজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
“দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি” প্রতিপাদ্যে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রতি বক্তাদের আহ্বান।

“দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রকৌশল খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ ও চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শহীদ মিনার সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে আইডিইবি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সভাপতি ও সাংবাদিক এম. এ. রাব্বানী ফিরোজ। সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক।

এছাড়া আরও বক্তব্য রাখেন আইডিইবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী মুজিবুর রহমান, সংগ্রাম পরিষদের সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, জেলা অর্থ সম্পাদক হোসনেয়ারা পপি প্রমুখ।

বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি স্বীকৃতি ও সংগঠনের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, দেশের উন্নয়ন ও টেকসই অবকাঠামো গঠনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অপরিসীম। তাই তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।

আলোচনা শেষে আইডিইবি সদস্যদের অংশগ্রহণে মিলনমেলা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঐক্য ও অঙ্গীকারের প্রতীকী রূপে পরিণত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট