1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে বিএনপির ৩১ দফা জনসম্পৃক্তকরণে জনসংযোগ করলেন এলিজা জামান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা জনসম্পৃক্ত করতে পিরোজপুরে জনসংযোগ করলেন এলিজা জামান। স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও এতে অংশ নেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা” জনগণের মাঝে ছড়িয়ে দিতে জনসংযোগ কর্মসূচি চালিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি স্থানীয় জনগণের মাঝে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এ সময় এলিজা জামান বলেন, “দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। বিএনপি জনতার দল—জনগণই আমাদের শক্তি। তাই আমাদের ধানের শীষের পক্ষে থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপি’র এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি একটি জনগণের রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং জনগণও আগ্রহভরে বিএনপির এই প্রস্তাবনা গ্রহণ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট