1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: নিন্দা জানালেন মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
পিরোজপুরের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী। তিনি একে ইতিহাস ও জাতীয় মূল্যবোধের ওপর আঘাত হিসেবে উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পিরোজপুরের জুলাই স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এবং জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, এ ঘটনা শুধুমাত্র একটি স্থাপনায় হামলা নয়, বরং এটি জাতির ইতিহাস, সংস্কৃতি এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে গণআন্দোলনের স্মৃতির উপর একটি পরিকল্পিত আঘাত।

তিনি বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ আমাদের শহীদদের প্রতি সুস্পষ্ট অবমাননা। জনরোষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারই পালিত নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগ কর্মীরা দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে। এই ন্যক্কারজনক হামলা দেশের অস্তিত্ব ও মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র।”

বিবৃতিতে মাসুদ সাঈদী আরও উল্লেখ করেন, “জুলাই যোদ্ধাদের ত্যাগের স্মারকের ওপর আঘাত মানেই জাতীয় মূল্যবোধে আঘাত। পিরোজপুরবাসী কখনো এমন নাশকতা মেনে নেবে না।” তিনি প্রশাসনকে কঠোর নজরদারি জোরদার করার পাশাপাশি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

স্থানীয় মানুষের মধ্যে এ ঘটনা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্মৃতিস্তম্ভে হামলাকে তারা স্বাধীনতা–উত্তর জনআন্দোলনের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হিসেবে দেখছেন। প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট