1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশ পুলিশে নতুন পোশাক চালু, পর্যায়ক্রমে জেলা পুলিশেও বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ পুলিশে নতুন লৌহ রঙের পোশাক চালু হয়েছে। ডিএমপিসহ সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে পোশাক কার্যকর করা হয়েছে। জেলা পুলিশও পর্যায়ক্রমে নতুন পোশাক পাবে।

বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা নতুন পোশাকে মাঠে নেমেছেন। শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মহানগর পুলিশ ইউনিট ও বিশেষায়িত বেশ কয়েকটি ইউনিটে এই নতুন পোশাক কার্যকর করা হয়। তবে জেলা ও রেঞ্জ পুলিশের জন্য এখনো পোশাক বিতরণ শুরু হয়নি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে জেলা পুলিশও নতুন পোশাক পাবে।

বিগত কয়েক মাস ধরে বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগের পর পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি উঠেছিল। জনগণের সেই প্রত্যাশার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। নতুন লৌহ রঙের এই পোশাক প্রথম ধাপে দেওয়া হয়েছে মহানগর পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশকে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “আজ থেকেই সব মহানগরে নতুন পোশাক চালু হয়েছে। ধাপে ধাপে সবাই এই পোশাক পাবেন।”

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, জেলা ও রেঞ্জ পুলিশও পর্যায়ক্রমে নতুন পোশাক পরবে। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) আগের পোশাকই বহাল থাকবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, পুলিশ, র‍্যাব ও আনসারের জন্য নতুন তিন ধরনের পোশাক নির্ধারণ করা হয়েছে। “একসঙ্গে সব ইউনিটে পোশাক পরিবর্তন সম্ভব নয়; ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে”—বলেছিলেন তিনি।

নতুন পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতা, আচরণ ও পেশাগত সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। সংস্কারের অংশ হিসেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রক্রিয়াও এগিয়ে চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট