1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীতকরণে অর্থ মন্ত্রণালয়কে চিঠি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো উন্নীত করার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এই তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

তিনি বলেন, “১৩তম গ্রেডে থাকা সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকরা যাতে ১১তম গ্রেডের বেতন পান, সে জন্য চিঠি দিয়েছি।” এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের লাখো সহকারী শিক্ষক দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হওয়ার আশা করছেন।

সম্প্রতি আন্দোলনে অংশ নেওয়া সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি ঘোষণা দেন—
তার পরিবারের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

প্রাথমিক শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন— মন্ত্রণালয় ও ৯টি শিক্ষক সংগঠনের সঙ্গে বৈঠক সফল হয়েছে এবং তারা সিদ্ধান্তে সন্তুষ্ট।
তবে “ভুঁইফোড় চারটি সংগঠন” আন্দোলন করে শিক্ষকদের ভুল বুঝিয়ে অযথা ভোগান্তিতে ফেলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উপদেষ্টা বলেন— “অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে তারা শিক্ষকদের বিভ্রান্ত করেছে।”

সরকারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড সংস্কার এবং অন্যান্য সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি পুনরায় আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট