1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোল সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
কাহারোল সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি ২০২৪–২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। অনুষ্ঠানে অংশ নেয় তিন শতাধিক শিক্ষার্থী এবং বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের অতিথিরা।

দিনাজপুরের কাহারোল সরকারি ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হলো “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম–২০২৫”। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কাহারোল উপজেলা শাখার আয়োজনে কলেজ মাঠ প্রাঙ্গণে এইচএসসি ২০২৪–২০২৫ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নতুন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক মোঃ আরমান হোসাইন পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ রাসেল রানা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন কলেজের দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল ডলি রানী এবং উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক সিদ্দিকী। আলোচনা সভা শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় নেতৃবৃন্দ, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট