1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

৩.৩ মাত্রার ভূমিকম্পনে আবারো কেঁপে উঠল গাজীপুর

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
মৃদু ভূমিকম্প অনুভূত

আজ শনিবার সকালে গাজীপুরের বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এ ভূকম্পনটি রেকর্ড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাইপাইল–সংলগ্ন সাভার অঞ্চল। ভূমিকম্পের কোঅর্ডিনেট ২৩.৭৭° উত্তর অক্ষাংশ এবং ৯০.৫১° পূর্ব দ্রাঘিমাংশ। যদিও মাত্রা কম ছিল, তবুও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর মাত্র একদিন আগে, গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জসহ সারা দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এতে ১০ জনের মৃত্যু এবং ৬০০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া যায়। সবচেয়ে বেশি পাঁচজন নরসিংদীতে, চারজন ঢাকায় এবং একজন নারায়ণগঞ্জে মারা যান। অনেকে আতঙ্কে ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হন। কয়েকটি ভবনেও ফাটল দেখা দেয় এবং কিছু ভবন হেলে পড়ে।

গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। তার ঠিক পরদিনই নিকটবর্তী গাজীপুরের বাইপাইলে আরেকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় বিশেষজ্ঞরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

দেশে ক্রমাগত ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। ভূমিকম্প মোকাবিলায় সচেতনতা বাড়ানো এবং ভবন নিরাপত্তা জোরদার করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট