1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

৪০ দিন জামায়াতে নামাজ আদায়কৃত শিশুদের পুরস্কার

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে ৪০ দিন জামায়াতে নামাজ আদায়কৃত শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জামায়াতের এমপি প্রার্থী মতিউর রহমান। মসজিদভিত্তিক নৈতিকতা বৃদ্ধির এ উদ্যোগে স্থানীয়দের ইতিবাচক সাড়া।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পশ্চিম চাউলিয়া জামে মসজিদে ৪০ দিন ধারাবাহিকভাবে জামায়াতে নামাজ আদায়কৃত শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য প্রার্থী মতিউর রহমান পুরস্কার বিতরণ করেন।

মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেওয়া শিশু-কিশোরদের হাতে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। মসজিদ কমিটির সদস্যরা জানান, শিশুদের ধর্মীয় অনুশাসন, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত নামাজের প্রতি আগ্রহ বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি প্রার্থী মতিউর রহমান বলেন,
“শিশুরা যেন শৈশব থেকেই নৈতিকতা, নিয়মশৃঙ্খলা ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ হয়—এটা আমাদের সবার দায়িত্ব। মসজিদভিত্তিক এসব উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,
“এ ধরনের আয়োজন প্রতি পাড়া-মহল্লায় করা উচিত। এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে এগিয়ে যাবে।”

উপহার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, মসজিদের শিক্ষক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। ধর্মীয় পরিবেশ ও নৈতিক শিক্ষা জোরদার করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট