1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

পিরোজপুর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। নেতারা বলেন, মহিলা কর্মীদের আরও সংগঠিত হয়ে মাঠে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মীসভায় মহিলা দলের নেত্রী-কর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. রহিমা আক্তার হাসি।

বক্তারা বলেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে মহিলা নেত্রী-কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানো, দলীয় আদর্শ ছড়িয়ে দেওয়া এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়। তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মহিলা দলকে আরও ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে এবং সংগঠনের প্রতিটি পর্যায়ে কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।

কর্মীসভা শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নেতারা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট