1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

সিলেট-ঢাকা রুটে বিমানের ভাড়া কমলো — স্বস্তি সিলেটবাসীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
বিমান বাংলাদেশ এয়ারলাইনস

নানা জল্পনা-কল্পনা ও দীর্ঘদিনের ক্ষোভের পর অবশেষে কমানো হলো সিলেট-ঢাকা রুটের বিমান ভাড়া। সিলেটের মানুষ যে স্বস্তির অপেক্ষায় ছিল, সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ভাড়া কাঠামোয়। শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জেলা প্রশাসনের মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বাজার পরিস্থিতি ও যাত্রীসেবা উন্নয়নের লক্ষ্যে সিলেট-ঢাকা-সিলেট রুটে ভাড়া পুনর্নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সিলেট–ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ২,০২৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ট্যাক্সসহ মোট ৩,১৯৯ টাকা। এছাড়া সর্বোচ্চ ভাড়া ৭,০২৪ টাকা, ট্যাক্সসহ সর্বোচ্চ ৮,১৯৯ টাকা হবে।

গত কয়েক সপ্তাহ ধরে সিলেটে বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে ব্যাপক ক্ষোভ বিরাজ করছিল। ব্যবসায়ী, শিক্ষার্থী, চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় যাতায়াতকারীসহ বিভিন্ন শ্রেণির যাত্রীরা অভিযোগ করেন, সিলেট-ঢাকা মহাসড়কের ভয়াবহ দুরবস্থাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট অসম্ভব উচ্চ ভাড়া চাপিয়ে দিচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতে সিলেটে আন্দোলনও চলছিল।

অবশেষে সেই জনদাবির প্রতিফলন ঘটায় বিমান ভাড়া কমানোর সিদ্ধান্তকে সিলেটবাসী ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকেই আশা করছেন, এই ভাড়া স্থিতিশীল রাখলে যাতায়াত সহজ হবে এবং যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট