1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

পিরোজপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রমিক দলের দোয়া মাহফিল

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শ্রমিক দলের কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। জাতির কল্যাণের সঙ্গে তাঁর সুস্থতা গভীরভাবে সম্পৃক্ত। দেশপ্রেমিক ও মজলুম নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় উপস্থিত সকলেই বিশেষ মোনাজাতে অংশ নেন।

দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট