1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

ছারছীনা মাহফিলে জামায়াত প্রার্থী শামীম সাঈদীর সৌহার্দপূর্ণ সাক্ষাৎ ও মাজার জিয়ারত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ছারছীনা দরবার শরীফের ১৩৫তম ইছালে ছওয়াব মাহফিলে পিরোজপুর-২ আসনের প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদীর আগমন, পীর সাহেবদের সঙ্গে সাক্ষাৎ ও মাজার জিয়ারত

ছারছীনা দরবার শরীফের ১৩৫তম ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী গত ২৯ নভেম্বর শনিবার রাতে দরবারে আগমন করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে দরবার এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দরবারে পৌঁছে তিনি আমীরে হিযবুল্লাহ ও হযরত পীর সাহেব শাহ আবু নছর মোহাম্মদ নেছারুদ্দীন হুসাইন (দাঃবাঃ)-এর সঙ্গে সৌহার্দপূর্ণ সাক্ষাতে মিলিত হন। একই সময়ে বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর হযরত ছোট হুজুরও উপস্থিত ছিলেন, যা সাক্ষাতকে আরও অর্থবহ করে তোলে।

শামীম সাঈদীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা আমীর মো. আবুল কালাম আজাদ, সৌদি আরবপ্রবাসী হাফেজ আব্দুস সালাম মাদানী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. আবদুল রশিদ, সরকারি সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মো. জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইদুর রহমান, সফরসঙ্গী মাওলানা সাইফুর রহমান এবং আদর্শ শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক মো. ইমরান হোসাইনসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে আলহাজ্ব শামীম সাঈদী ও দলীয় নেতারা মরহুম পীর সাহেবদের মাজার যিয়ারত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট