1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এমপি প্রার্থী মোঃ মতিউর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। কয়েক হাজার মানুষ জনসভায় অংশ নেন।

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কাহারোল হাট ধানহাটি মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় কয়েক হাজার জনতা উপস্থিত হয়ে পূর্ণ সমর্থন জানান।

জামায়াতে ইসলামী কাহারোল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী মোঃ মতিউর রহমান। তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে জামায়াতের ভূমিকা তুলে ধরেন।

সভায় আরও বক্তব্য রাখেন— দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ শহিদুল ইসলাম খোকন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাসেল রানা, ইসলামী আন্দোলন দিনাজপুর জেলার সহকারী সেক্রেটারি মোঃ ওমর ফারুক, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, এবং যুব সমাজ বিভাগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

বক্তারা সবাই দেশের চলমান সংকট, নৈতিক অবক্ষয় রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সংগঠনের করণীয় নিয়ে কথা বলেন। জনসভা শেষে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে ময়দান ত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট