1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ইরানের শাদান খনিতে বিশাল সোনার মজুদ আবিষ্কার

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ইরানের শাদান সোনার খনিতে ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড ও ৫৩.১ মিলিয়ন টন সালফাইড সোনার আকরিকসহ বিশাল স্বর্ণ মজুদ পাওয়া গেছে। মন্ত্রণালয় থেকে মজুদটি আনুষ্ঠানিকভাবে বৈধতা পেয়েছে।

ইরানের অন্যতম বৃহৎ মূল্যবান ধাতু খনিতে নতুন করে একটি গুরুত্বপূর্ণ সোনার মজুদ আবিষ্কৃত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই মজুদে প্রায় ৭.৯৫ মিলিয়ন টন অক্সাইড সোনার আকরিক এবং ৫৩.১ মিলিয়ন টন সালফাইড সোনার আকরিক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ খোরাসানের পূর্বাঞ্চলীয় অঞ্চলে ব্যক্তিগত মালিকানাধীন শাদান সোনার খনিতে এই নতুন শিরা কাঠামো পাওয়া যায়। সংবাদ সংস্থা ফার্স এই আবিষ্কারকে “দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খনি আবিষ্কার” হিসেবে উল্লেখ করেছে। তারা জানায়, নতুন মজুদগুলো শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক বৈধতাও পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশাল সোনার শিরা আবিষ্কারের পর শাদান সোনার খনির প্রমাণিত মজুদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে ইরানের সোনার উৎপাদন ও জাতীয় সম্পদ আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ইরান এখনো আনুষ্ঠানিকভাবে জাতীয় সোনার মোট মজুদ প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির স্বর্ণ ক্রয় ও সঞ্চয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। দেশটিতে বর্তমানে মোট ১৫টি সোনার খনি রয়েছে, যার মধ্যে বৃহত্তম হলো উত্তর-পশ্চিমাঞ্চলের জারশুরান সোনার খনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট