1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
কাহারোল, শহিদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, প্রস্তুতিমূলক সভা, কাহারোল উপজেলা প্রশাসন, দিনাজপুর সংবাদ, জাতীয় দিবস উদযাপন, উপজেলা প্রতিনিধি সভা, বাংলাদেশ খবর

দিনাজপুরের কাহারোলে শহিদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম। তিনি বলেন, জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও বুদ্ধিজীবী হত্যার ইতিহাস তুলে ধরতে হবে। এ লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম এবং মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।

এ ছাড়া ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ ও মহান বিজয়ের চেতনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বেসরকারি সংগঠনের নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সুধীজন ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় দিবসগুলোকে সুষ্ঠুভাবে উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়—যেমন: প্রভাতফেরি, শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট