1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সরকারি কলেজের নতুন কাঠামোর প্রতিবাদে পিরোজপুরে শিক্ষকদের মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে প্রস্তাবিত সরকারি কলেজ নতুন কাঠামো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন করেছেন। নতুন কাঠামো শিক্ষার মান, স্বকীয়তা ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে দাবি তাদের।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষকেরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উদ্যোগে কলেজ চত্বরে আয়োজন করা হয় এ মানববন্ধন। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তৃতা দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বেপারী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সিকদার এবং ইংরেজি বিভাগের সরকারি অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ হালদার। বক্তারা বলেন, প্রস্তাবিত নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কলেজগুলোর স্বকীয়তা, স্বাধীন কাঠামো ও দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শিক্ষকেরা জানান, নতুন কাঠামো উচ্চশিক্ষার পরিসর সংকুচিত করবে এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ বাড়িয়ে তুলবে। পাশাপাশি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা আরও বলেন, এ কাঠামো শিক্ষার মান, গণশিক্ষা বিস্তার এবং জাতীয় শিক্ষা ব্যবস্থার বিকাশকে বাধাগ্রস্ত করবে। তাই দ্রুত প্রস্তাবিত কাঠামো পুনর্বিবেচনা করে বিদ্যমান কাঠামো বহাল রাখার দাবি জানান তারা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা শিক্ষার স্বকীয়তা রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট