1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

খালেদা জিয়ার লন্ডন নেওয়ার প্রস্তুতি সম্পন্ন, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটিতে যাত্রা বিলম্ব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, চিকিৎসা চলতে থাকলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং মেডিক্যাল বোর্ডের পরামর্শে প্রয়োজনে বিদেশে নেওয়া হবে।

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তার নির্ধারিত যাত্রা বিলম্বিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়া টানা ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার সার্বিক চিকিৎসা পরিচালনা করছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন জানান, ফুসফুসে সংক্রমণসহ জটিলতার কারণে তাকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে। এতে কিছুটা উন্নতি হলেও হৃদযন্ত্রসহ একাধিক জটিলতা রয়ে গেছে।

তিনি আরও জানান, সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার মধ্যরাতে বা শুক্রবার সকালে কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনের নির্ধারিত লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়ার কথা ছিল। তবে বিমানের কারিগরি সমস্যার কারণে যাত্রা পিছিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার লন্ডন ও চীন থেকে বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে তার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তিন দফা ভার্চ্যুয়াল বৈঠক করেন।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তার পুত্রবধূ জুবাইদা রহমান ইতোমধ্যে লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া লন্ডনে যাওয়ার দলে থাকছেন—
চিকিৎসক আবু জাফর মোঃ জাহিদ হোসেন, মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকি, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. মো. শাহাবুদ্দিন তালুকদার, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুনসহ নিরাপত্তা কর্মকর্তা হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আবদুল হাই মল্লিক, ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদারও সফরসঙ্গী হিসেবে থাকছেন।

মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার জীবন ঝুঁকি এড়াতে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এয়ার অ্যাম্বুলেন্সের সমস্যার সমাধান হলেই যাত্রার নতুন সময় ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট