1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

রোমাঞ্চ জয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মেয়েরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
কক্সবাজারে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১–১ সমতা ফেরাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। হাবিবার ৪ উইকেট ও সাদিয়ার ম্যাচজয়ী ইনিংসই বদলে দেয় ম্যাচের চিত্র।

হার দিয়ে সিরিজ শুরু করলেও দারুণ প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজারে শুক্রবার (৫ ডিসেম্বর) পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে লাল–সবুজের মেয়েরা। ম্যাচজুড়ে টান–টান উত্তেজনা ও দারুণ লড়াইয়ের পর শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে যায়। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানোর পর দাপুটে বোলিংয়ে প্রতিপক্ষকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে বাধ্য করে বাংলাদেশ। ওপেনার রাভাইল ফারহান ৩১ বলে করেন মাত্র ১৫ রান। কোমাল খান ৪২ বলে ২৮ এবং জুফিশান আয়াজ ২৭ বলে ১৭ রান করলেও দলের সংগ্রহ বড় করা সম্ভব হয়নি।
বাংলাদেশের অফস্পিনার হাবিবা একাই তুলে নেন ৪ উইকেট। পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড় করায় মাত্র ৮০ রান।

৮১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে যায়। নিয়মিত উইকেট হারিয়ে ৩৬ রানে যখন ৪ উইকেট চলে যায়, তখন ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে চলে যাচ্ছিল। তবে ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা একপ্রান্তে অবিচল থেকে দলকে লড়াইয়ে রাখেন। ৩৮ বলে তার সংগ্রহ ৩২ রান। মিডল অর্ডারে ফারজানা ইসলাম মেধার সঙ্গও দলকে কিছুটা স্বস্তি দেয়।

তবে ১৬ থেকে ১৮ ওভারের মধ্যে আরও তিনটি উইকেট হারিয়ে বাংলাদেশ আবারও সংকটে পড়ে। শেষ দুই ওভারে প্রয়োজন হয় ১১ রান। ঠিক সেই সময় দৃঢ়তার পরিচয় দেন সাদিয়া আক্তার। মাত্র ১০ বলে অপরাজিত ১৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ১৯তম ওভারে দুটি বাউন্ডারি হাঁকিয়ে নিশ্চিত করেন দলের রোমাঞ্চকর জয়।
পাকিস্তানের পক্ষে মেমোনা খালিদ ও আলিসা মুখতিয়ার নেন ২টি করে উইকেট।

সিরিজে সমতা ফেরানোয় এখন তৃতীয় এবং শেষ ম্যাচেই নির্ধারিত হবে ট্রফির ভাগ্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট