1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশকে লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করা হবে। কমনওয়েলথ মহাসচিব নির্বাচনী প্রস্তুতি ও প্রবাসী ভোট অন্তর্ভুক্তির উদ্যোগকে প্রশংসা করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের ভাষণ রেকর্ড করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “বিটিভি ও বেতারকে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ১০ ডিসেম্বর নির্বাচন ভবনেই সিইসির ভাষণ রেকর্ড করা হবে। ওই দিন অথবা পরদিন ১১ ডিসেম্বর ভাষণটি প্রচার করা হতে পারে।”

ধারণা করা হচ্ছে, এই রেকর্ড করা ভাষণের মাধ্যমেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়াল সরাসরি সম্প্রচারিত ভাষণে তফসিল ঘোষণা করেছিলেন। তবে এবার নির্বাচন কমিশন রেকর্ড করা ভাষণ প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণার সব আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে। প্রচলিত রেওয়াজ অনুযায়ী, সিইসি ও অন্যান্য কমিশনাররা ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সাধারণত রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পরই তফসিল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়।

তাই ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচার হবে এবং এর মাধ্যমেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট