1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে পণ্যের মান যাচাই করে ৪টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ নিয়মিত বাজার তদারকি করা হয়।

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাই ও বাজার তদারকির অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। অভিযানে কাউখালী থানা পুলিশ সহযোগিতা করে।

এ সময় ভোক্তা অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বাজারে পণ্যের মান, মূল্য তালিকা প্রদর্শন, ওষুধ ও খাদ্যপণ্যের মেয়াদ যাচাই, এবং স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত না করার অভিযোগে এসব জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে দক্ষিণ বাজারের গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারে ২ হাজার টাকা, সোহান মেডিকেল হলকে ২ হাজার টাকা, রাজিব স্টোরকে ১ হাজার ৫০০ টাকা এবং সোহান ব্রাদার্সকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্র জানায়, বাজারে নকল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ পণ্য রোধে নিয়মিত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট