1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ইসরায়েলি হামলায় পশ্চিম তীরে এক সপ্তাহে ১,৬০০-এর বেশি জলপাই গাছ ধ্বংস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
অধিকৃত পশ্চিম তীরে এক সপ্তাহে ১ হাজার ৬০০টির বেশি জলপাই গাছ ধ্বংস করেছে দখলদার ইসরায়েলিরা। বসতি সম্প্রসারণের অংশ হিসেবেই এসব হামলা চলছে।

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা চালিয়ে মাত্র এক সপ্তাহে এক হাজার ৬০০টিরও বেশি জলপাই গাছ ধ্বংস করেছে দখলদার ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের ভূমি দখল ও অবৈধ বসতি সম্প্রসারণের অংশ হিসেবেই এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ইসরায়েলি বাহিনীর সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে জলপাই ফসল কাটার মৌসুমে কৃষকদের জমি ও জীবিকাকে লক্ষ্য করে হামলা জোরদার করা হচ্ছে।

ফিলিস্তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ৪ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট ১ হাজার ৬০৮টি জলপাই গাছ উপড়ে ফেলা বা ধ্বংস করা হয়েছে। এর মধ্যে শুধু দক্ষিণ অধিকৃত পশ্চিম তীরের হেবরন অঞ্চলেই ৪৭৭টি জলপাই গাছ কেটে ফেলা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, জলপাই ফসল কাটার মৌসুমে জমি উজাড় করা, গাছ উপড়ে ফেলা, সেচব্যবস্থা ধ্বংস, কৃষি সরঞ্জাম চুরি এবং কৃষকদের জমিতে প্রবেশে বাধা দেওয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব হামলা সরাসরি ফিলিস্তিনি কৃষকদের জীবিকা ও অস্তিত্বের ওপর আঘাত হানছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও একাধিক মৌসুমে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও নিরাপত্তা বাহিনীর হামলায় হাজার হাজার জলপাই গাছ ধ্বংস হয়েছে। ফিলিস্তিনিদের কাছে জলপাই শুধু একটি ফসল নয়, বরং এটি তাদের অর্থনীতি, সংস্কৃতি ও ভূমির সঙ্গে অস্তিত্বের প্রতীক।

মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলছে, পশ্চিম তীরে এ ধরনের সহিংসতা ও ভূমি দখলের কার্যক্রম অব্যাহত থাকলে সেখানে মানবিক সংকট আরও গভীর হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এই সহিংসতাকে উৎসাহিত করছে বলেও তারা মন্তব্য করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট