1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে শহীদ স্মরণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সংবর্ধনা, প্রীতি ফুটবল ও বিজয় মেলা সহ।

দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে কাহারোল কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এছাড়াও সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৯টায় কাহারোল উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা ওড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়। এরপর পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম। কুচকাওয়াজ শেষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাসরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, কাহারোল-বোচাগন্জ সার্কেল সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এবং কাহারোল থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া।

দিবসের অন্যতম আকর্ষণ ছিল বিকেল ৩টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে সূধীজন একাদশ বনাম ইউএনও একাদশ প্রীতি ফুটবল ম্যাচ। এছাড়াও উপজেলা প্রাঙ্গণে দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতেই শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষমেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় এবং কাহারোলবাসী মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার ইতিহাসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট