1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কাহারোলে কালী মন্দিরে মূর্তি ভাঙচুর, ঘটনাস্থল পরিদর্শনে প্রশাসন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ব্যক্তিগত কালী মন্দিরে দুর্বৃত্তদের দ্বারা মূর্তি ভাঙচুরের ঘটনায় প্রশাসন তদন্তের আশ্বাস দিয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ব্যক্তিগত কালী মন্দিরে দুর্বৃত্তদের দ্বারা মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার দিবাগত রাতে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি প্রসাদপুর গ্রামের বাসিন্দা প্রফুল্ল বর্মনের ব্যক্তিগত কালী মন্দিরে গোপনে প্রবেশ করে কালী মূর্তিটি পশ্চিম দিকে ফেলে রাখে। একই সঙ্গে মন্দিরে থাকা যোগিনী ও ডাহিনীর মূর্তির হাত ভেঙে দেওয়া হয়।

১৮ ডিসেম্বর সকালে একই পাড়ার বাসিন্দা শশী মোহনের স্ত্রী সবেদা রানী মন্দিরের সামনে দিয়ে গরু বাঁধতে গিয়ে মূর্তির ভাঙা অবস্থা দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রফুল্ল বর্মনকে জানালে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়ে।

মূর্তি ভাঙচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল–বোচাগঞ্জ সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া ও তদন্ত কর্মকর্তা শ্যামল বর্মন।

প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সংযত থাকার আহ্বান জানানো হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. তরিকুল ইসলাম এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট