1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের আনন্দ মিছিল

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি জেলা শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব এমদাদুল হক মাসুদ–এর নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি পিরোজপুর শহরের টাউনক্লাব মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

মিছিল ও পথসভায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, তানজিদ হাসান শাওন, মনিরুল ইসলাম মামুন, মাহফুজুর রহমান শাওন, এনামুল কবির রিপনসহ জেলা যুবদল, পৌর যুবদল ও সদর থানা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ইতিবাচক বার্তা বহন করবে। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বিএনপির আন্দোলন আরও গতিশীল হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম নতুন গতি পাবে।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের নিরাপদ ও সুস্থ প্রত্যাবর্তন দেশবাসীর প্রত্যাশা। এ লক্ষ্যে যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট