1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোল উপজেলায় শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

দিনাজপুরের কাহারোল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়মুখী উপস্থিতি বাড়াতে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকালে কাহারোল উপজেলার শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও–এর যৌথ আয়োজনে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহের মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এ কর্মসূচি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবু সরফরাজ হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এম এ জিন্নাত আলী। এছাড়াও শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা আরও জানান, সরকারের এই মানবিক উদ্যোগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে। কাহারোল উপজেলায় পর্যায়ক্রমে অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এই ফিডিং কর্মসূচি সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট