1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ডিসেম্বরে রেমিট্যান্সে রেকর্ড গতি, এক মাসে এলো ৩২২ কোটি ডলার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
রেমিট্যান্স

সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য বড় স্বস্তির খবর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চ মাসে। সে সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। ফলে ডিসেম্বরের রেমিট্যান্স প্রবাহ ইতিহাসে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে।

ডিসেম্বর মাসে বিভিন্ন ধরনের ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের পরিসংখ্যানেও বড় চিত্র স্পষ্ট হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৭ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে সর্বাধিক ২২৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক বিশ্লেষণেও ডিসেম্বরজুড়ে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা দেখা যায়। ৭ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে দেশে আসে সর্বোচ্চ ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার। ১৪ থেকে ২০ ডিসেম্বর আসে ৬৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার। ২১ থেকে ২৭ ডিসেম্বর প্রবাসীরা পাঠান ৫৭ কোটি ৯৭ লাখ ৮০ হাজার ডলার। আর ২৮ থেকে ৩১ ডিসেম্বরের চার দিনেই দেশে আসে ৪৭ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। মাসের প্রথম ছয় দিনেই এসেছিল ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার।

এর আগের মাসগুলোর তুলনাতেও ডিসেম্বরের রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া আগস্টে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে, পুরো ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড। অর্থনীতিবিদরা মনে করছেন, এই রেমিট্যান্স প্রবাহ বৈদেশিক মুদ্রার চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট